১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১০:৪১ পূর্বাহ্ন


রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৫:৫৯:৫৩
রাহুলের মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ ছবি: সংগৃহীত


টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাহুলের অকালপ্রয়াণের খবর শুনে তিনি স্তম্ভিত ও মর্মাহত। অভিনেতাকে নিজের অত্যন্ত পছন্দের মানুষ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী তার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

৪৩ বছর বয়সী এই অভিনেতা রোববার দিঘার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান। মমতা ব্যানার্জি এই মৃত্যুকে বাংলা অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে অভিনেতার মরদেহ দিঘা মর্গে রাখা হয়েছে এবং আজ সোমবার (৩০ মার্চ) কাঁথি মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। খবর পেয়ে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াংকা সরকার ইতোমধ্যেই দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।