১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:১৩ অপরাহ্ন


ছেলের অকাল প্রয়াণের খবরে গুরুতর অসুস্থ মা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৪:৪৫:৩২
ছেলের অকাল প্রয়াণের খবরে গুরুতর অসুস্থ মা ছবি: সংগৃহীত


টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিনেতার অকাল প্রয়াণের খবর পেয়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

রাহুলের বাড়িতে অবস্থানরত সুদীপ্তা শোকাতুর কণ্ঠে জানান, সহকর্মীর এমন চলে যাওয়া তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে, রাহুলের মৃত্যুতে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন সংগীতশিল্পী রূপম ইসলামও। রাহুলের জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’র স্মৃতিচারণ করে রূপম বলেন, রাহুল কেবল একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, বরং তার স্বতন্ত্র চিন্তাভাবনা ও লেখনী তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল। ইন্ডাস্ট্রির ভেতরে থেকেও তিনি যেন ছিলেন এক ভিন্ন মতের মানুষ। গুণী এই অভিনেতার অকাল প্রস্থানে টলিউডের সহকর্মী ও ভক্তরা স্তব্ধ হয়ে পড়েছেন।