১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:২৪ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রের সহায়তায় হামের টিকা আসছে এপ্রিলে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৩:৪৩:০৬
যুক্তরাষ্ট্রের সহায়তায় হামের টিকা আসছে এপ্রিলে ছবি: সংগৃহীত


এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সরকার টিকা কেনার জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং দ্রুততম সময়ে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় এবং স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। বর্তমানে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডিএনসিসি হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে চিকিৎসার সুবিধা ও ভেন্টিলেশন বাড়ানো হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে জানান, সংক্রামক রোগ দমনে তারা সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সচিব নিশ্চিত করেছেন যে, ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে এবং টিকা পৌঁছামাত্রই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে।