১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৫:৪৩ পূর্বাহ্ন


অধিবেশন শুরুর ৫ মিনিট আগেই নিজ আসনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৭:৫৬:৪৩
অধিবেশন শুরুর ৫ মিনিট আগেই নিজ আসনে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


দুই সপ্তাহের বিরতি শেষে আজ রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুপস্থিতিতে এ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশন শুরুর নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার উপস্থিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের কার্যক্রম আজ ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। দীর্ঘ বিরতির পর আজ থেকে আবারও সংসদের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও আলোচনা পর্ব শুরু হলো। আগামীকাল সোমবারও অধিবেশন অব্যাহত থাকার কথা রয়েছে।