১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:৩৭ পূর্বাহ্ন


সকালে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, রাতেই আবার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৭:৩৩:২১
সকালে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই, রাতেই আবার গ্রেপ্তার ছবি: সংগৃহীত


বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীর মাঝপথ থেকে পুলিশকে ঘিরে ধরে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি বাচ্চু খানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ মার্চ) মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার সকালে চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে একটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে বাচ্চু খানকে আটক করা হয়। তাকে নিয়ে ট্রলারে করে থানায় ফেরার পথে জয়ন্তী নদীর মাঝখানে ৪টি ট্রলারে করে আসা শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর চড়াও হয় এবং হাতকড়াসহ বাচ্চু খানকে ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনার পর রাতেই অতিরিক্ত পুলিশ নিয়ে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভেদুরিয়া গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বাচ্চু খান অন্যতম প্রধান আসামি। পুলিশ জানিয়েছে, হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।