১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:৪১ অপরাহ্ন


আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৬:২৭:৩৪
আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নবদম্পতিকে আশীর্বাদ ও দোয়া করেন।

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগির আহম্মেদ সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রধানমন্ত্রী সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বর্ণাঢ্য এই আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।