ঢালিউডের কালজয়ী অভিনেত্রী শাবনূর ও বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ—দুই প্রজন্মের দুই তারকার একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। আজ রোববার (২৯ মার্চ) সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর।
ছবির ক্যাপশনে শাবনূর লেখেন, “শুভ জন্মদিন সিয়াম আহমেদ। তোমার স্বপ্নপূরণের পথে নিরন্তর সাফল্য কামনা করি। তোমার প্রতিভা ও পরিশ্রমে পৃথিবী আলোকিত হোক!” প্রিয় অভিনেত্রীর এমন আন্তরিক পোস্টে ভক্তরা যেমন সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন, তেমনি অনেকে দুই তারকাকে একসঙ্গে নতুন কোনো সিনেমায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিনেও শাবনূরের শুভেচ্ছা বার্তা ভক্তদের নজর কেড়েছিল।