১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৮:৪১ অপরাহ্ন


প্রিপেইড মিটারে দেওয়া লাগবে না মাসিক চার্জ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:০৪:৫৮
প্রিপেইড মিটারে দেওয়া লাগবে না মাসিক চার্জ ছবি: সংগৃহীত


বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই দ্রুততম সময়ের মধ্যে এই চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের নির্ধারিত দাম পরিশোধ হওয়ার পরও প্রতি মাসে নির্দিষ্ট হারে ভাড়া কেটে নেওয়া অযৌক্তিক। এই ভাড়া বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কমবে এবং বিদ্যুৎ খাতে জনমনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।