১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৩২:৫২ পূর্বাহ্ন


ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই: মার্কিন দূতাবাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৯:২৮:৩০
ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই: মার্কিন দূতাবাস ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নেই বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) এক ফেসবুক বার্তায় দূতাবাস জানায়, ভিসা থাকা সত্ত্বেও প্রবেশের চূড়ান্ত অনুমতি এবং সেখানে অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকে কেবল প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে।

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজ (যেমন ট্যুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) বা অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করা গুরুতর অপরাধ। এসব নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে। নিয়ম মেনে অবস্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব, যার ওপর পরবর্তী ভিসা প্রাপ্তি নির্ভর করে।