১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:২৫:৫৭ পূর্বাহ্ন


দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৬:২৫:২৩
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমাকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে অভিহিত করে বলেন, তার প্রয়াণে জাতি একজন সজ্জন ব্যক্তিত্বকে হারাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।