১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৫:৫৯ অপরাহ্ন


আইপিএলে প্রথম ২ সপ্তাহ ধোনিকে পাচ্ছেনা চেন্নাই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:৩৪:০৭
আইপিএলে প্রথম ২ সপ্তাহ ধোনিকে পাচ্ছেনা চেন্নাই ছবি: সংগৃহীত


পায়ের পেশির চোটের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। শনিবার (২৮ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এক বিবৃতির মাধ্যমে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

বিবৃতিতে জানানো হয়, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যার ফলে আসরের শুরুর কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই তাদের অভিযান শুরু করবে। ধোনির অনুপস্থিতিতে প্রথম দুই সপ্তাহে পাঞ্জাব কিংস, আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

ধোনির বদলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন নতুন দলে আসা সাঞ্জু স্যামসন। অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তাকে ওপেনিংয়েও দেখা যেতে পারে। ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি টুর্নামেন্টের শুরুতেই চেন্নাই শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।