১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৩৪:৫৯ পূর্বাহ্ন


২১ হাজার কোটি টাকায় বিক্রি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৭:৩৮:৫০
২১ হাজার কোটি টাকায় বিক্রি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছবি: সংগৃহীত


রেকর্ড ২১ হাজার ৮৫০ কোটি টাকায় (১৭৮ কোটি মার্কিন ডলার) বিক্রি হয়ে গেল আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল) বুধবার এক বিজ্ঞপ্তিতে এই বিশাল বিক্রয় চুক্তির অনুমোদন দিয়েছে।

আদিত্য বীরলা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোনের একটি শক্তিশালী যৌথ কনসোর্টিয়াম দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে। এর ফলে আরসিবির পুরুষ ও নারী—উভয় দলই এখন নতুন এই জোটের অধীনে চলে গেল। ২০০৮ সালে মাত্র ১১ কোটি ১৬ লাখ ডলারে কেনা দলটির মূল্য গত ১৮ বছরে অভাবনীয় হারে বেড়েছে।

ইউএসএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেট তাদের মূল ব্যবসার অংশ না হওয়ায় কৌশলগত কারণেই এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে চুক্তিটি কার্যকর হতে এখন বিসিসিআই ও ভারতের প্রতিযোগিতা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। নতুন মালিকানায় মধ্যপ্রদেশের সাবেক ক্রিকেটার আর্যমান বীরলা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।