১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:৫৪ অপরাহ্ন


আবারও বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা ছাড়া হচ্ছে বাজারে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৭:১২:৪১
আবারও বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা ছাড়া হচ্ছে বাজারে ছবি: সংগৃহীত


বাজারে নতুন নকশার নোটের পর্যাপ্ত সরবরাহ না থাকায় শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত পুরোনো নোটগুলো আবারও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ মার্চ, ২০২৬) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এই নোটগুলো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি, তাই বাজারে প্রচলিত মুদ্রার চাহিদা মেটাতে এগুলো বিতরণে কোনো আইনি বাধা নেই।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজার থেকে সরিয়ে নতুন নকশার নোট আনার উদ্যোগ নিয়েছিল। তবে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৯টি ভিন্ন মানের নতুন নোট ছাপানোর প্রক্রিয়া ধীরগতির হওয়ায় বাজারে মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি সামাল দিতেই গুদামে সিলগালা অবস্থায় থাকা পুরোনো ছাপের নোটগুলো পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট বিনিময়ের সুযোগ নেই বলে ঘোষণা দিলেও খোলাবাজারে চড়া দামে পুরোনো নকশার এসব নোট বিক্রি হতে দেখা গেছে। মূলত চাহিদার তুলনায় জোগানের অসামঞ্জস্য দূর করতেই সরকার আগের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছে।