১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৭:০১ অপরাহ্ন


রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৫:১২:২৪
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান ছবি: সংগৃহীত


ইসলামি শরিয়তে শাওয়াল মাসের ছয় রোজার বিশেষ ফজিলত ও গুরুত্ব রয়েছে। পবিত্র রমজান মাসের পরপরই এই রোজা পালন করা মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা পালন করবে, সে যেন সারা বছরই রোজা রাখল (সহিহ মুসলিম)।

সারা বছরের সওয়াব পাওয়ার গাণিতিক ব্যাখ্যা রাসুলুল্লাহ (সা.) নিজেই দিয়েছেন। তিনি জানিয়েছেন, রমজানের এক মাসের রোজা ১০ মাসের সমতুল্য এবং শাওয়ালের ছয় রোজা দুই মাসের সমান; যা একত্রে ১২ মাস বা এক বছরের সমান হয়। পবিত্র কুরআনের সুরা আনআমের ১৬ নম্বর আয়াতের সূত্র ধরে মুহাদ্দিসরা বলেন, প্রতিটি নেক কাজের ১০ গুণ সওয়াবের হিসেবে রমজানের ৩০ রোজায় ৩০০ দিন এবং শাওয়ালের ৬ রোজায় ৬০ দিনের সওয়াব পাওয়া যায়। এভাবে ৩৬০ দিন বা পূর্ণ এক বছরের সওয়াব অর্জিত হয়।

তবে যাদের রমজানের রোজা কোনো কারণে কাজা হয়েছে, তাদের ক্ষেত্রে নিয়ম হলো আগে ফরজ বা কাজা রোজাগুলো সম্পন্ন করে রমজান পূর্ণ করা। এরপর শাওয়ালের নফল ছয় রোজা রাখা উত্তম। এই ছয় রোজা শাওয়াল মাসের যেকোনো সময় ধারাবাহিকভাবে বা ভেঙে ভেঙে রাখা যায়।