১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:২৯:৪৬ অপরাহ্ন


ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হল তানিয়া বৃষ্টির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৪:১০:২৭
ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হল তানিয়া বৃষ্টির ছবি: সংগৃহীত


ব্রেন টিউমার ধরা পড়ার পর গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের পর টানা ১১ দিন আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ তিনি হাসপাতাল ছাড়েন।

নির্মাতা চয়নিকা চৌধুরী অভিনেত্রীর সুস্থতা নিশ্চিত করে জানিয়েছেন, তানিয়াকে এখন পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং সব ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কঠিন সময়ের বর্ণনা দিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, "অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।" চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে।