১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৫:৫১ অপরাহ্ন


হানিমুনে নিজেদের মত সময় কাটাচ্ছেন রাশমিকা ও বিজয়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৫:০৩:৩৩
হানিমুনে নিজেদের মত সময় কাটাচ্ছেন রাশমিকা ও বিজয় ছবি: সংগৃহীত


সিনেমার রুপালি পর্দার প্রেম এবার বাস্তবে রূপ নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের নীল জলরাশিতে। গত ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসার পর বর্তমানে কোহ সামুইয়ের একটি নিরিবিলি রিসোর্টে একান্ত সময় কাটাচ্ছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হানিমুনের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে, যেখানে সবুজে ঘেরা সিঁড়িতে একে অপরকে জড়িয়ে থাকা এই নবদম্পতিকে দেখা গেছে এক মায়াবী মুহূর্তে। কোনো আড়ম্বর নয়, বরং সাদামাটা পোশাকে তাদের এই সহজ-সরল উপস্থিতি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

বিলাসবহুল জাঁকজমক এড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে তারা বেছে নিয়েছেন কোহ সামুইয়ের একটি শান্ত ভিলা। এর আগে উদয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ে এবং হায়দরাবাদে তারকাখচিত সংবর্ধনা শেষে এই জুটি ভারতের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ করে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। তবে ব্যক্তিগত জীবনের এই সুখবরের পাশাপাশি পেশাগত জীবনেও থাকছে বড় চমক। খুব শীঘ্রই পরিচালক রাহুল সানকৃতিয়ানের ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘রানাবালি’র মাধ্যমে আবারও বড় পর্দায় জুটি হিসেবে ফিরছেন এই নবদম্পতি।