১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৪:৫৭ অপরাহ্ন


সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৭:০২:১১
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন ছবি: সংগৃহীত


রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। গত ১৮ মার্চ সদরঘাটে ভোলাগামী ‘আসা-যাওয়া-৫’ এবং ‘এমভি জাকের স্মার্ট-৩’ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।