১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:৫৫:২২ অপরাহ্ন


বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করলেন নোরা ফাতেহি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৬:৩১:১৪
বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করলেন নোরা ফাতেহি ছবি: সংগৃহীত


বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের জেরে এটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ভারত সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোরা ফাতেহি।

নোরার দাবি, এই গানটির হিন্দি সংস্করণ বা এর বিতর্কিত লিরিক্স সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণাই ছিল না। তিনি জানান, প্রায় তিন বছর আগে তিনি ‘সারসি নিন্না’ নামক একটি কন্নড় গানের শুটিং করেছিলেন। বড় বাজেট এবং সঞ্জয় দত্তর মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি এতে অংশ নেন। কিন্তু পরবর্তীতে গানটি যখন ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পায়, তখন এর উপস্থাপন ও শব্দ চয়ন নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হবে তা তিনি কল্পনাও করেননি।

অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তিনি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করেন না এবং এই ঘটনায় তিনি নিজেও ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। জনরোষের মুখে নির্মাতারা ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে নোরা বলেন, কেউ যেন গানটি শেয়ার করে আর না ছড়ায়। নোরার এই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেও গানটি ঘিরে বিতর্কের রেশ এখনো কাটেনি।