১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৮:০১ অপরাহ্ন


আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৪:৩৮:২৫
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বসবাসের গুঞ্জন শোনা গেলেও আপাতত তিনি সেখানে উঠছেন না বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানের বাসভবনেই অবস্থান করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মাসে যমুনা ছেড়ে দেওয়ার পর ভবনটি প্রধানমন্ত্রীর বসবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

বসবাস না করলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজনটি যমুনাতেই অনুষ্ঠিত হবে। অতিরিক্ত প্রেস সচিবের দেওয়া তথ্যমতে, ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সকাল ১০টা থেকে তিনি যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মূলত এই আয়োজনের প্রস্তুতির কারণেই যমুনা ভবনটি বর্তমানে আলোচনায় রয়েছে।