১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:১২ অপরাহ্ন


মা হলেন শামস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৮:৫৯:২২
মা হলেন শামস ছবি: সংগৃহীত


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘থটস অব শামস’ খ্যাত শামস আফরোজ চৌধুরী কন্যাসন্তানের মা হয়েছেন। আজ বেলা ৩টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নবজাতকের আঙুলের একটি ছবি পোস্ট করে এই সুখবরটি নিশ্চিত করেন তিনি। শামস জানান, গতকাল তাদের এই ছোট্ট ‘অ্যাঞ্জেল’ পৃথিবীতে এসেছে। জীবনের এই সুন্দর উপহারের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাস্যরসাত্মক ও পারিবারিক ঘরানার ভিডিও নির্মাণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন শামস। ২০১৮ সালে এমবিএ পড়ার সময় শখের বশে ভিডিও করা শুরু করলেও ২০২০ সাল থেকে কনটেন্ট নির্মাণকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এর আগে তিনি পার্টটাইম শিক্ষকতাও করেছেন।

ব্যক্তিগত জীবনে শামসের বিয়েটাও ছিল বেশ সাদামাটা। কোনো প্রেমঘটিত বিষয় ছাড়াই পারিবারিকভাবে মাত্র এক মাসের মধ্যে তাঁর বিয়ে সম্পন্ন হয়। এতদিন মা ও স্বামীকে নিয়ে তাঁর ছোট সংসার থাকলেও এবার সেখানে যোগ হলো নতুন এক সদস্য। নিজের কমফোর্ট জোনে থেকে পরিবারকে কেন্দ্র করেই ভিডিও বানাতে পছন্দ করা এই ক্রিয়েটর এখন মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করলেন।