১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:৩৯ অপরাহ্ন


মধ্যপাচ্যের সংঘাতের কারণে বাতিল হল ফিনালিসিমা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ২০:৩৯:৪৪
মধ্যপাচ্যের সংঘাতের কারণে বাতিল হল ফিনালিসিমা ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ভেন্যু নিয়ে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত 'ফিনালিসিমা'। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে এই মেগা ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন ভেন্যু নিয়ে সমঝোতা না হওয়ায় উয়েফা ও কনমেবল ম্যাচটি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

উয়েফা জানিয়েছে, কাতারে ম্যাচটি আয়োজন করা বর্তমানে সম্ভব নয়। বিকল্প হিসেবে উয়েফা বেশ কিছু প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজন করা অথবা দুই লেগের ভিত্তিতে মাদ্রিদ ও বুয়েনস আয়ার্সে দুটি ম্যাচ খেলা। এছাড়া নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের চেষ্টাও করা হয়েছিল। তবে আলবিসেলেস্তেরা নতুন ভেন্যু ও তারিখের প্রস্তাবগুলোতে সন্তুষ্ট না হওয়ায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

উয়েফার বিবৃতিতে কাতার কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরার আশা প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনা সব প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফুটবল প্রেমীরা এই দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই দেখার সুযোগ থেকে আপাতত বঞ্চিত হচ্ছেন।