১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৩:৫৫ অপরাহ্ন


রাষ্ট্রপতির ভাষণের সময় হাসিমুখে টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৭:৩২:৪৮
রাষ্ট্রপতির ভাষণের সময় হাসিমুখে টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি জানান, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বর্তমান অর্থনীতি অনেকটা স্থিতিশীল। বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা আগামীতে আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনকে তিনি গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।