ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া এক বক্তব্যে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমান সংসদের নৈতিক অবস্থান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে স্বৈরাচারের পক্ষের কোনো প্রতিনিধি নেই। যারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের ত্যাগ ও সম্মানের কথা মাথায় রেখেই সংসদ পরিচালনার আহ্বান জানান তিনি।
বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগের কথা স্মরণ করে পার্থ মন্তব্য করেন, “বর্তমানে জাতীয়তাবাদী শক্তির কাছে জীবিত খালেদা জিয়ার চেয়ে ‘মরহুম’ খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী।” অর্থাৎ, তাঁর আদর্শ ও রাজনৈতিক ত্যাগ এখন দল ও দেশের মানুষের কাছে আরও বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।