১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫২ অপরাহ্ন


নাহিদ রানার ৫ উইকেট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৫:৫৬:০৮
নাহিদ রানার ৫ উইকেট ছবি: সংগৃহীত


নাহিদ রানার গতিতে রীতিমতো বিপর্যস্ত পাকিস্তান। এখন পর্যন্ত ১৯ ওভারে পাকিস্তান ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ৭০ রান যার প্রথম ৫ টি উইকেটই তুলে নিয়েছেন নাহিদ রানা। অপর উইকেটটি নিয়েছেন মেহেদি মিরাজ। 


উল্লেখ্য, এর আগে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাবধানী শুরু করেছিল পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে ফেলেছিলেন। কিন্তু ইনিংসের দশম ওভারে নাহিদ রানা আক্রমণে আসতেই দৃশ্যপট বদলে যায়। তার করা গতির গোলায় একে একে সাজঘরের পথ ধরেন পাকিস্তানের ব্যাটসম্যানরা!