১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:১৯ পূর্বাহ্ন


‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৯:৪১:৫৩
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হতে হবে। এছাড়া বৈঠকে দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের যে পরিসংখ্যান উঠে এসেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্য খাতের জনবল সংকট মেটাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ স্বাস্থ্যকর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য সব শূন্য পদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে চরাঞ্চল ও পাহাড়ের মতো দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগাদা দিয়েছেন। এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।