১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৯:৩৭ অপরাহ্ন


গীতিকবিতায় অবদানের জন্য...
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৫-০৫-২৫ ১৭:০৬:২৫
গীতিকবিতায় অবদানের জন্য... পুরস্কার গ্রহণ করছেন মাহমুদ মানজুর


গীতিকবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ‘লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন সাংবাদিক মাহমুদ মানজুর। 

২৩ মে ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যাতে সেরাদের মাঝে স্বীকৃতি ক্রেস্ট প্রদানের পাশাপাশি চলে জমজমাট নাচ ও সংগীত পরিবেশনা। 

পুরস্কার প্রদানকারী সংগঠন লাবণ্য মিডিয়া হাউজের প্রধান হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, ‘মাহমুদ মানজুর স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তার সাংবাদিকতা ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি দারুণ অবদান রেখে চলেছেন বাংলা সংগীতে। তারই ছোট্ট স্বীকৃতি হিসেবে এবার আমরা তাকে সম্মানিত করেছি।’

এদিকে মাহমুদ মানজুর বলেন, ‘এমন প্রাপ্তিতে কাজের উৎসাহ বাড়ে। আরও ভালো গান করার আগ্রহ পাই। ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন। শুভেচ্ছা জানাই, আরও যারা এই সম্মাননা পেয়েছেন।’

বলা দরকার, মাহমুদ মানজুর কর্মরত আছেন দেশের অন্যতম অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে। এরমধ্যে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে দুইবার সিজেএফবি (২০১৯ ও ২০২৩) সম্মাননা পেয়েছেন। সাংবাদিকতায় পেয়েছেন অন্তত ৫টি পুরস্কার।