১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৮:২০ অপরাহ্ন


আবারও বিয়ে করলেন সুবাহ, পাত্র কে?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৫ ১৫:৫৪:৫২
আবারও বিয়ে করলেন সুবাহ, পাত্র কে? ছবি: সংগৃহীত


আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। বেশ কিছুদিন গোপনীয়তা বজায় রাখার পর অবশেষে নিজেই ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুবাহ জানান, ইতিমধ্যে তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং সাম্প্রতিক নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বিষয়টি এতদিন প্রকাশ করতে পারেননি তিনি।

সুবাহর বরের নাম হাসান, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত থাকলেও তার পারিবারিক আদি নিবাস ঢাকাতেই। দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে গত রোজার ঈদের পর পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ে প্রসঙ্গে সুবাহ বলেন, “বিয়ে পুরোপুরি আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের হলেও গত রোজার ঈদের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আমি যেহেতু এখন আইন বিষয়ে স্নাতক (এলএলবি) পড়ছি, তাই এখনই স্থায়ীভাবে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেই। তবে নিয়মিত যাতায়াতের মধ্যে থাকব।”

নায়িকা আরও জানান, কেবল রেজিস্ট্রি হলেও খুব শিগগিরই বড় পরিসরে অনুষ্ঠান করে সবাইকে নিমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন হুমায়রা সুবাহ। এরপর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি; পাল্টাপাল্টি মামলা এবং তিক্ততার মধ্য দিয়ে তাদের বিচ্ছেদ ঘটে। অতীতের সেই সব জটিলতা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন এই অভিনেত্রী।