১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০৫:২৭ অপরাহ্ন


শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৬:৩৫:০০
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই তথ্য নিশ্চিত করেন।

সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন এবং শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ৫৬০ জন। তবে মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হলেও স্বাধীনতার দীর্ঘ বছরেও তাদের কোনো পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নিবিড় গবেষণার মাধ্যমে সব শহীদের তালিকা করার অঙ্গীকার করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা এবং অংশীজনদের সাথে আলোচনা শুরু হয়েছে। একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে গণহত্যার শিকার প্রতিটি শহীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।