১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০৯:৫২ পূর্বাহ্ন


হঠাৎ অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৮ ১৭:১৪:৩৭
হঠাৎ অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে সারজিস আলমের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুসারী ও রাজনৈতিক সহযোদ্ধারা। তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এক বিবৃতির মাধ্যমে বড় ভাইয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল কি না, সে বিষয়ে বিস্তারিত পরীক্ষার পর জানানো হবে বলে হাসপাতাল সূত্রে আভাস পাওয়া গেছে।