১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০৬:৪২ পূর্বাহ্ন


জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৯ ১৭:২৩:৩২
জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ছবি: সংগৃহীত


দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুত ও কালোবাজারির কারণে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় এ বছরও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাম্পগুলোতে তেল কম দেওয়া বা মোটরসাইকেলে চিহ্ন দেওয়ার কোনো সরকারি নির্দেশনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৯ হাজার অভিযান চালিয়ে ৫ লাখ ৪২ হাজার লিটার তেল জব্দ এবং বিপুল অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা ফেরাতে পরীক্ষামূলকভাবে 'ফুয়েল কার্ড' চালু করা হয়েছে, যা সফল হলে দেশব্যাপী কার্যকর করা হবে। জনমনে ভীতি ছড়িয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকতেও তিনি আহ্বান জানান।