১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:২৭ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা তৈরি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৫ ১৫:০৯:২৭
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা তৈরি ছবি: সংগৃহীত


চলতি সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকের পর এই নতুন উদ্যোগ তেহরানে একদিকে আশার সঞ্চার করেছে, অন্যদিকে অনিশ্চয়তা ও উদ্বেগও বাড়িয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত কয়েক দিনে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন। ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী হলেও তাদের দাবি স্পষ্ট—নিরাপত্তার নিশ্চয়তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফেরত। তবে হরমুজ প্রণালির পরিস্থিতি, লেবাননের যুদ্ধবিরতি এবং ইউরেনিয়াম মজুদের মতো বড় জটিলতাগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

তেহরান ওয়াশিংটনকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, যার বহিঃপ্রকাশ ঘটছে দেশটির সামরিক বাহিনীর সতর্ক অবস্থানেও। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দফার আলোচনা ব্যর্থ হলে পুরো অঞ্চলে সংঘাত ও উত্তেজনা নতুন করে চরমে পৌঁছাতে পারে।