১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:১২:০৪ অপরাহ্ন


মাদক ও মানব পাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৬:৫৪:১২
মাদক ও মানব পাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশকে মানবপাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় মানবপাচার ও মাদকের সমস্যা প্রকট। এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সামাজিক সমস্যা হিসেবে দেখা দেওয়া জুয়া ও অনলাইন জুয়া বন্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের হাতে কার্ড তুলে দেন।