১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪০:২৮ অপরাহ্ন


আশা ভোঁসলে আমাকে মায়ের মতো স্নেহ করতেন: রুনা লায়লা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৫:৪৩:১৬
আশা ভোঁসলে আমাকে মায়ের মতো স্নেহ করতেন: রুনা লায়লা ছবি: সংগৃহীত


কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা। রোববার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে।

এই সংবাদ পাওয়ার পর আবেগপ্রবণ হয়ে রুনা লায়লা বলেন, "মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।" তিনি আরও যোগ করেন যে, ২০২২ সালে লতা মঙ্গেশকর এবং এবার আশা ভোঁসলের চলে যাওয়ার মাধ্যমে সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। রুনা লায়লা জানান, এই দুই কিংবদন্তি তাঁকে মায়ের মতো স্নেহ করতেন।

আক্ষেপ করে রুনা লায়লা আরও বলেন, দীর্ঘদিন ফোনে কথা বলার কথা ভাবলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। শেষ কথাটি বলতে না পারার বেদনা তাঁকে গভীরভাবে ব্যথিত করছে। উল্লেখ্য, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভারতীয় সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।