১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪০:০২ অপরাহ্ন


সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৭:০১:৩৮
সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি ছবি: সংগৃহীত


২০২৪ সালের আগস্টে শাহবাগে এক সেনা কর্মকর্তার সাথে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় আসা ফারজানা সিঁথি এবার রাজনীতিতে নামছেন। শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি সংরক্ষিত নারী আসনের জন্য (নড়াইল-২) মনোনয়নপত্র সংগ্রহ করেন।

যশোরের বাসিন্দা ও হিউম্যান সায়েন্স কলেজের এই শিক্ষার্থী এর আগে 'দ্য হাঙ্গার প্রজেক্ট'-এ কাজ করেছেন। ফরম সংগ্রহ শেষে তিনি জানান, সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী এবং শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক পরিকল্পনা জানাবেন। আন্দোলনের প্রেক্ষাপটে পরিচিতি পাওয়া এই অ্যাক্টিভিস্টের রাজনীতিতে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।