১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৩:০৬ অপরাহ্ন


ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৫:৫২:১৪
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল ছবি: সংগৃহীত


বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন করে।

আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে বছরের প্রথম তিন মাসে ২২ হাজার মেট্রিক টন তেল এই পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে আসা এই তেল পার্বতীপুর টার্মিনাল হয়ে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে।