ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে লড়তে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে; এখন পর্যন্ত সাত শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন। আগ্রহী প্রার্থীরা ৫০ হাজার টাকা জামানতসহ ২ হাজার টাকায় ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন ১২ এপ্রিল পর্যন্ত।
নির্বাচন কমিশনের আনুপাতিক বণ্টন অনুযায়ী, সংসদের সাধারণ আসনের বিপরীতে বিএনপি জোটের ভাগে পড়ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন। সংসদ সদস্যদের সরাসরি ভোটে এই সংরক্ষিত আসনের প্রার্থীরা নির্বাচিত হবেন।