১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৪:৩৪ অপরাহ্ন


আবারও সিনেমায় ফিরছেন অনন্ত-বর্ষা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৪:৫০:৩৮
আবারও সিনেমায় ফিরছেন অনন্ত-বর্ষা ছবি: সংগৃহীত


ব্যবসায়িক ব্যস্ততা ও ব্যক্তিগত কারণে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন অনন্ত জলিল ও বর্ষা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, সব সংকট কাটিয়ে চলতি বছরেই তারা অভিনয়ে ফিরছেন।

মোহাম্মদ ইকবালের ‘কিল হিম-২’ সিনেমার মাধ্যমে এই তারকা দম্পতি আবারও একসঙ্গে শুটিং শুরু করবেন। এছাড়া তাদের বিগ বাজেটের সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে এবং মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর কাজও প্রায় ৭০ শতাংশ শেষ।

এর আগে ব্যবসার মন্দা ও সন্তানদের ধর্মীয় শিক্ষার কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেও, আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন উদ্যমে কাজে ফিরছেন এই আলোচিত জুটি।