১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:৫৮ অপরাহ্ন


যুদ্ধ বিরতির পর হরমুজ প্রণালী দিয়ে শুরু হল জাহাজ চলাচল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৮ ১৭:০৪:৫৪
যুদ্ধ বিরতির পর হরমুজ প্রণালী দিয়ে শুরু হল জাহাজ চলাচল ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত ১৪ দিনের যুদ্ধবিরতি চুক্তির সুফল হিসেবে দীর্ঘ উত্তেজনা শেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল হয়েছে। মঙ্গলবার মেরিটাইম মনিটর 'মেরিন ট্রাফিক' নিশ্চিত করেছে যে, প্রণালিটি খুলে দেওয়ার পর সেখান দিয়ে ইতোমধ্যে প্রথম দুটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করেছে।

মেরিন ট্রাফিকের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান সময় (ইউটিসি) ভোর ৫টা ২৮ মিনিটে ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’। জাহাজটি সকাল ৬টা ৫৯ মিনিটে অত্যন্ত সতর্কতার সাথে জলপথটি অতিক্রম করে। এর কিছুক্ষণ পরেই সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘এনজে আর্থ’ দ্বিতীয় জাহাজ হিসেবে এই প্রণালি পার হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আল্টিমেটাম এবং কয়েক সপ্তাহের চরম সামরিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই সরু জলপথটি দিয়ে পরিবাহিত হয় বলে এর বন্ধ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল। ইরানের এই পদক্ষেপের ফলে অবরুদ্ধ হয়ে থাকা কয়েকশ জাহাজের যানজট নিরসনের পথ প্রশস্ত হলো এবং বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে। বর্তমানে এই জলপথে আন্তর্জাতিক জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন রাখতে মার্কিন বাহিনীও নজরদারি ও সহায়তা প্রদান করবে বলে জানানো হয়েছে।