১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩২:৫৯ অপরাহ্ন


কুমিল্লা নামেই বিভাগের দাবি জানালেন খন্দকার মোশাররফ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৭:৫৭:১১
কুমিল্লা নামেই বিভাগের দাবি জানালেন খন্দকার মোশাররফ ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ‘কুমিল্লা’ নামেই বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা। বিগত আওয়ামী লীগ সরকার ‘ময়নামতি’ বা ‘মেঘনা’ নামে বিভাগ করতে চাইলেও কুমিল্লার মানুষ তা প্রত্যাখ্যান করেছে। তৎকালীন সরকার ‘কু’ শব্দটিকে নেতিবাচক আখ্যা দিয়ে কুমিল্লার নাম পরিবর্তনের যে চেষ্টা করেছিল, তাকে ‘স্বৈরাচারী মানসিকতা’ বলে অভিহিত করেন তিনি। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অন্য কোনো নামে নয়, বরং ‘কুমিল্লা’ নামেই দ্রুত বিভাগ ঘোষণার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।