১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৯:৩৭ অপরাহ্ন


নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগের কার্যক্রম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৭:৩২:৫১
নতুন সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগের কার্যক্রম ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। দীর্ঘ কর্মদিবসের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।