১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩০:৩৫ অপরাহ্ন


৬ টা নয়, ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল ও দোকানপাট
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৫:২৫:১৩
৬ টা নয়, ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল ও দোকানপাট ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও শপিংমল বন্ধের আগের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই এক ঘণ্টা সময় বৃদ্ধির অনুমোদন দেন। এর আগে গত ৩ এপ্রিল জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই ব্যবসায়ীরা অতিরিক্ত এক ঘণ্টা সময় পাচ্ছেন। জরুরি সেবা যেমন—ওষুধ ও খাবারের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং কার্যক্রম বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশের ৮০ শতাংশ তেল মধ্যপ্রাচ্য থেকে আসায় যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার।