১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৫০:১৭ অপরাহ্ন


সিমরিন লুবাবার বিয়ের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় তোলপাড়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:১৮:১৭
সিমরিন লুবাবার বিয়ের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় তোলপাড় ছবি: সংগৃহীত


শিশুশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সিমরিন লুবাবার বিয়ের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুক প্রোফাইলে ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন’—এমন একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তার বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবার এই রহস্যময় পোস্টের নিচে অনুসারীদের অনেকে শুভকামনা জানালেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

গত বছরের শেষদিকে বিনোদন জগত থেকে বিদায় নিয়ে ধর্মীয় পথে চলার ঘোষণা দিয়েছিলেন লুবাবা। তার মা জানিয়েছিলেন, মেয়ে এখন ধর্মীয় অনুশীলনে মন দিচ্ছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় লুবাবার এই নতুন জীবনসঙ্গী পাওয়ার ঘোষণা ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে লুবাবার পরিবার থেকে এখন পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে এটি বাস্তব নাকি নিছক জল্পনা, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও বিতর্ক চলছে।