১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:১৪:১০ অপরাহ্ন


ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৮:৪৮:২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত


দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এ দেশেরই ভূমিপুত্র এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।" তাদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে সরকার একটি বিশেষ ও আলাদা তহবিল গঠনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও তিনি জানান।

নিজেকে বিচ্ছিন্ন না ভেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বপরিস্থিতিতে সংঘাত এড়িয়ে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে একটি বিশাল আদিবাসী সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে সরকার সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।