১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৮:৪০ অপরাহ্ন


এসএসসি পাশে সিপাহি পদে লোকবল নিচ্ছে বিজিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:৫৭:০৪
এসএসসি পাশে সিপাহি পদে লোকবল নিচ্ছে বিজিবি ছবি: সংগৃহীত


দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২০/০৭/২০০৩ হতে ১৯/০৭/২০০৮-এর মধ্যে) হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।

শারীরিক মানদণ্ড

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ থাকা বাধ্যতামূলক।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা স্কেলে বেতন পাবেন। এর পাশাপাশি বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, আবাসন, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা বিজিবির অফিশিয়াল নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd-এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি ও অন্যান্য নির্দেশনাবলি উক্ত ওয়েবসাইটেই বিস্তারিত পাওয়া যাবে।

পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় নথিপত্র

পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, চারিত্রিক সনদ, স্থায়ী নাগরিকত্বের সনদ, এনআইডি কার্ডের মূল কপি এবং নীল ব্যাকগ্রাউন্ডের ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

বিজিবির সতর্কবার্তা

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক। কেউ যদি ভুল তথ্য প্রদান করে বা কোনো প্রকার জালিয়াতি বা দালাল চক্রের আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তবে তার আবেদন সরাসরি বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।