১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২২:৫২ অপরাহ্ন


স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৮:৫০:৫৬
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে দিলারা হাফিজের অসামান্য অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী বিশিষ্ট এই শিক্ষাবিদ আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।