১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৫৩:৪০ অপরাহ্ন


৩ দিনে ১ কোটি টাকা আয় করল নিশো-পূজার 'দম'
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৬:১৬:৫৪
৩ দিনে ১ কোটি টাকা আয় করল নিশো-পূজার 'দম' ছবি: সংগৃহীত


২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে আয়ের দৌড়ে রীতিমতো ঝড় তুলেছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি মাত্র তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন করে নতুন এক রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম দিন ৩০.৩৯ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয়ের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।

দর্শক চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমাটির স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউসফুল। এবারের ঈদে দর্শকরা অ্যাকশন বা ভায়োলেন্সের চেয়ে পারিবারিক ও জীবনমুখী গল্পের প্রতি বেশি ঝোঁক দেওয়ায় ‘দম’ সিনেমাটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

এই তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’, শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এবং শবনম বুবলীর ‘প্রেশার কুকার’। তবে সব মিলিয়ে নিশো ও চঞ্চল চৌধুরীর অনবদ্য অভিনয় আর গল্পের গাঁথুনিতে ‘দম’ এখন পর্যন্ত বছরের সফলতম সিনেমা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে।