১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫০:১৮ অপরাহ্ন


‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১২:৫৩:৪৪
‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই ছবি: সংগৃহীত


কিংবদন্তি ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন ৮২ বছর বয়সে মারা গেছেন। গত সোমবার (২৩ মার্চ) ক্যালিফোর্নিয়ার নিজ বাসভবনে দীর্ঘদিনের পারকিনসন রোগের সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বন্ধু স্টেসি সাউদার সোশ্যাল মিডিয়ায় এই শোক সংবাদটি নিশ্চিত করেছেন।

১৯৭৮ সালের ‘সুপারম্যান’ ছবিতে লেক্স লুথরের প্রেমিকা ‘ইভ টেশম্যাকার’ চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি পান। তবে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সাফল্য আসে ‘লেনি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে, যার জন্য তিনি অস্কার মনোনয়ন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। লাস ভেগাসের শো-গার্ল থেকে হলিউড তারকা হয়ে ওঠা ভ্যালেরির জীবন ছিল রূপকথার মতো। তার শেষ বিদায়ে প্রয়োজনীয় খরচ মেটাতে একটি ‘গোফান্ডমি’ পেজও চালু করা হয়েছে।