১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:২৮:৩০ অপরাহ্ন


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২২ ১৬:০৪:২৫
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা ছবি: সংগৃহীত


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বুধবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন। এরপর ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে নয়াপল্টনসহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন।

দিবসটি উপলক্ষে বিএনপি বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র ছাড়াও সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপনের জন্য সকল ইউনিট ও অঙ্গ-সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে।