১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৫:০৬ অপরাহ্ন


অভিনেতা শামস সুমন মারা গেছেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৯:৪৯:৩৭
অভিনেতা শামস সুমন মারা গেছেন ছবি: সংগৃহীত


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দার এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন 'স্বনন'-এর মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। ২০০৮ সালে 'স্বপ্নপূরণ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'জয়যাত্রা', 'বিদ্রোহী পদ্মা', 'মন জানে না মনের ঠিকানা' এবং 'কক্সবাজারে কাকাতুয়া'।

মৃত্যুকালে তিনি সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।