১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৫৭ অপরাহ্ন


সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ২০:৪৯:১৫
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস ছবি: সংগৃহীত


উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (NUH) ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসকে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সর্বশেষ খবর অনুযায়ী, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সাথে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং চিকিৎসক জাফর ইকবাল।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিউরো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার স্বার্থেই চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার।